Monday, 31 August 2026

MASTARMASHAI NANDALAL BASU BY SUSOBHON ADHIKARI

এলমহার্স্ট একবার রবীন্দ্রনাথকে বলেছিলেন— 'নন্দলালের সঙ্গ একটা এডুকেশন'- কথাটি যে বর্ণে বর্ণে সত্য, তা বলার অপেক্ষা রাখে না। আজ পিছন ফিরে তাকিয়ে অবাক লাগে, কলাভবনের সর্বজনপ্রিয় শিক্ষক থেকে সমগ্র শান্তিনিকেতনের 'মাস্টারমশাই' হয়ে ওঠা নন্দলালের মধ্যে এমন কী জাদু ছিল- যে আশেপাশের সকলে তাঁর প্রতি এমন তীব্রভাবে আকর্ষিত হয়েছেন? একজন শিল্পী কি আজীবন তাঁর কল্পনার জগতে আচ্ছন্ন হয়ে থাকেন? তাঁর হৃদয় কি তবে রং-তুলি আর ছেনি-হাতুড়ির আগলে বন্দি? তাহলে তো বলতে হবে চারপাশের জগত থেকে তিনি বিচ্ছিন্ন। প্রকৃত কি তাই? না, নিঃসন্দেহে তা সত্য নয়। কোনো কোনো শিল্পী, বাস্তবের জীবন থেকে খানিকটা সরে গেলেও, নন্দলালের মতো প্রতিভায় আকাশছোঁয়া শিল্পীর অন্তর শেষদিন পর্যন্ত মাটির গভীরে দৃঢ়ভাবে প্রোথিত ছিল। খ্যাতির শিখর স্পর্শ করেও কোনোদিন তিনি ভিন-গ্রহের বাসিন্দা হয়ে থাকেননি। সারাটা জীবন পরিপার্শ্বের সঙ্গে নিজেকে ওতপ্রোত জড়িয়ে রেখেছেন, প্রয়োজনে প্রতিমুহূর্তে নতুন করে নির্মাণ করেছেন নিজেকে। এই কারণে মহাত্মা গান্ধী থেকে রবীন্দ্রনাথ তাঁর উপর পরম নির্ভর। শুধু প্রখ্যাত শিল্পী নয়, ব্যক্তি নন্দলাল ও শিক্ষক নন্দলালকে জানতে এই বই— পঁয়তাল্লিশটি স্মৃতিকথায় গাথা এ এক আশ্চর্য মালা। যেখানে শিল্পতত্ত্বের অনুসন্ধান ছাপিয়ে ফুটে উঠেছে মানুষ নন্দলালের ছবি। মাস্টারমশাই নন্দলাল বসু সম্পাদনা - সুশোভন অধিকারী মূল্য - ৫০০ টাকা প্রাপ্তিস্থান - লালমাটি প্রকাশন ৩,শ্যামচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট কলকাতা- ৭০০০৭৩ হোয়াটসঅ্যাপ নম্বর- ৯১৪৩২২৯৫৮৫

No comments:

Post a Comment