Sunday, 31 May 2026

TANTRIKDER CHIKITSA PADDHAT - SOMABRATA SARKAR - 2026; TANTRIKDER RANNA - SOMABRATA SARKAR

তান্ত্রিকদের চিকিৎসা পদ্ধতি ৩৫০ — গিরিজা লাইব্রেরি প্রকাশিত কলেজ স্ট্রিটে প্রাপ্তি মহেশ লাইব্রেরি, গিরিজা লাইব্রেরীর নিজেস্ব বিপণী সহ সর্বত্র অনলাইন লিংক তান্ত্রিকদের চিকিৎসা পদ্ধতি https://boighar.in/.../tantrikder-chikitsa-paddhati.../... তান্ত্রিকের রান্না ৬৫০ — মান্দাস কলেজ স্ট্রিটে প্রাপ্তি দেজ, দে বুক স্টোর, মহেশ লাইব্রেরি, মান্দাস বিপণী সহ সর্বত্র অনলাইন লিংক তান্ত্রিকের রান্না https://boierhaat.com/product/tantriker-ranna...

FAKIR BAUL TANTRER DIARY BY SOMBRATA SARKAR - 2026

ফকির বাউল তন্ত্রের ডায়েরি, মুদ্রিত মূল্য ৩৫০/,প্রকাশনা : দীপ। কলেজ স্ট্রিটে দীপ প্রকাশন সহ সর্বত্র পাওয়া যাচ্ছে। পাঠ প্রতিক্রিয়া দিলেন কুর্চি সুমনা 🙏♥️ ১৩৩০ খ্রীষ্টাব্দে বাংলায় মুসলিম শাসন শুরু হওয়ার আগে বৌদ্ধধর্ম, তন্ত্রধর্ম ও হিন্দুধর্ম প্রচলিত ছিল। পরবর্তীকালে সহজযানের হাত ধরে বাংলায় আসে নাথ ধর্ম ও সহজিয়া ধর্ম। সহজিয়া ধর্ম কালক্রমে মুসলিম ধর্মের সাথে মিশে 'নেড়া' বা 'বে-শরা ফকির'দের তৈরি করে। প্রায় ১৬২৫-৭৬ খ্রীষ্টাব্দ জুড়ে বাংলায় বাউলধর্মের অভ্যুত্থান ঘটে। সুফি আধ্যাত্মবাদ ও সহজিয়া বৈষ্ণবধর্মের মিশ্রণে তৈরি গৌড়ীয় বৈষ্ণবধর্মের অনুসারী এই বাউল ধর্মের মূল কথা হল মানবপ্রেমের মাধ্যমে মনের মানুষের হৃদয়কে স্পর্শ করা। বাউলদের জীবন হল মুক্ত জীবন আর তাদের ধর্ম হল জীবনবোধ যেখানে মানুষ ঈশ্বরও নয়, ব্রহ্মও নয়; সে মানব ব্রহ্ম যার জাতি বর্ণ ধর্ম নেই। লেখক সোমব্রত সরকার "ফকির বাউল তন্ত্রের ডায়েরি" বইটিতে বাংলার বেশ কিছু অঞ্চলের বাউল আখড়া ও আশ্রমের তন্ত্র ও সাধনার কথা তুলে ধরেছেন। কুষ্টিয়ার জ্যোতিধাম, হেম আশ্রম, নবপ্রাণ আখড়া, খৈলিশাকুন্ডি; ঘোষপাড়ার সতীমায়ের আখড়া, দরবেশের আখড়াবাড়ি, আড়ংঘাটার যুগলকিশোর, তারাপীঠের আনন্দময়ী আশ্রম, কামাখ্যার নীলাচল পাহাড়, বাঁকুড়ার কোড়োপাহাড় এই স্থানগুলির মধ্যে অন্যতম। লেখক এখানে প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন বামাচার, জগন্নাথদেবের অন্তরালে বৌদ্ধতত্ত্ব, বস্তুনিয়ন্ত্রণ, সাধনক্রিয়া, কুণ্ডলিনীর ধ্যান, আশমানি খেয়াল, শরীর ক্রিয়া, চারচন্দ্র গ্রহণ, মহাপদ্ম ও চক্র জাগরণ, আঘোরী তন্ত্রের মত জটিল বিষয়গুলিকে। লেখক সোমব্রত সরকার পরিব্রজনকালে নিজের অভিজ্ঞতালব্ধ কাহিনিগুলিকে তুলে ধরেছেন তাঁর ডায়েরিতে। ফলস্বরূপ বইটি পড়ে যেমন বাউল ফকিরদের জীবন, তাদের তন্ত্র ও সাধনার দিকগুলি জানা যায়, তেমন অন্যদিকে সেই ঘটনাগুলি লেখককে কিভাবে প্রভাবিত করেছে এবং লেখকও সেই সাধনাকে কতটা আত্মস্থ করেছেন, সেটিও জানা যায়। সুযোগ পেলে অবশ্যই পড়ে দেখুন এই বইটি। লেখকের অনেক পড়াশুনো ও গবেষণা মিশে আছে এই বইটিতে। -------------------------------- ফকির বাউল তন্ত্রের ডায়েরি Somabrata Sarkar দীপ প্রকাশন See less

Saturday, 30 May 2026

The crusade against heretics in Bohemia, 1418-1437 - Thomas A Fudge - 2026 -Hussite crusades

_ sources and documents for the Hussite crusades

ভাস্করব্রত পতি প্রণীত মধ্যযুগের কবি : প্রেক্ষিত মেদিনীপুর -- BHASKARBRATA PATI - MADHYAJUGER KABI: PREKSHI MEDINIPUR - 2026

প্রকাশিত হয়েছে দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলায়, তথা অবিভক্ত মেদিনীপুরে বাসুদেব ঘোষ, মুকুন্দ চক্রবর্তী, কাশীরাম, শ্যামানন্দ, রসিকানন্দ, গোপীজনবল্লভ দাস, রামেশ্বর ভট্টাচার্য, প্রাণবল্লভ ঘোষ, দ্বিজ নিত্যানন্দ, অকিঞ্চন চক্রবর্তী, শ্রীকৃষ্ণকিঙ্কর, দয়ারাম দাস সহ মধ্যযুগের কত কবি তাঁদের কাব্য রচনার মধ্য দিয়ে আমাদের বেঁচে থাকার নিদান দিয়ে গেছেন, ভাস্করব্রত পতি সেইসব কবিদের নিয়ে এই গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ প্রণয়ন করেছেন । ভাস্করব্রতের প্রথম বই 'হটেশ্বরের গাজন' প্রকাশিত হয়েছিল ২০০৯ এ, কোলাঘাট লোকসংস্কৃতি গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালা থেকে। তারপর প্রকাশিত হয়েছে, 'মেদিনীপুরের লোকশিল্প', 'লৌকিক মেদিনীপুর', 'মেদিনীপুরের হাপুগান', 'বাংলার ঘাস পাতা ফুল ফল', 'খেজুরে আলাপ' সহ অনেকগুলি গ্রন্থ। অবিভক্ত মেদিনীপুর জেলাকে খুব নিবিড়ভাবে চেনেন ভাস্করব্রত। সেই চেনা, ক্ষেত্রসমীক্ষা এবং অধ্যয়নের ফসল আলোচ্য গ্রন্থটি। ঐতিহ্য, সংস্কৃতি ইতিহাসে মেদিনীপুরের অবস্থান নির্ণয়ে এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ । প্রকাশক : মহুল প্রকাশন, মো -- ৮০০১১০৬২৮২

Friday, 29 May 2026

Fiction and Education in the Roman World by Jacqueline Arthur-Montagne - 2026

Offers a new understanding of fiction in the Roman world as a sociocultural practice governed by institutions of literary learning. https://cup.org/432CBE7

ARANYALIPI - AMIYA SEN - AN EYE-WITNESS ACCOUNTOF REFUGEE REHABILITATION AT THE DANDAKARANYA CAMP -2026

কোন গৃহস্থ বধূর চক্ষে ও প্রাণে যে-জিনিস বেশি করে ধরা পড়া উচিত তা-ই পড়েছে অরণ্যলিপি-তে। অর্থাৎ শরণার্থীদের মন ও মানসিকতা। শরণার্থী নর-নারী-শিশুরাও যে মনাধিকারী মানুষ, তাদের মনটিকে বাদ দিয়ে কেবল কতটা জমি, কতটা টাকা, কতটা তৈজসপত্র কী ব্যবস্থায় দেওয়া হয়েছে বা হয়নি— তা দিয়ে তাদের বোঝা যাবে না। দলিল-দস্তাবেজ-সমন্বিত তথ্য ও তত্ত্ব খুব বেশি বের না হলেও, সরকারি দপ্তর থেকে যথারীতি কিছু-না-কিছু প্রকাশ হয়। কিন্তু দপ্তর-পরিবেশিত তথ্য-পর্বতের নিচে মানুষগুলি কোথায় চাপা পড়ে আছে— তাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-ভয়-বেদনা নিয়ে, সে-কথা সংবেদনশীল সাহিত্যকর্মীরই দেখা সম্ভব— বিশেষ করে তিনি যদি নারী হন। যুদ্ধবিগ্রহ, দাঙ্গা ও দেশত্যাগ ইত্যাদির কঠিনতম দুর্ভোগ, অত্যাচার ও নির্যাতনের প্রধান শিকার হয় বোধ-হয় নারীরাই। যদিও নারী ও পুরুষ নিয়েই গৃহস্থের গৃহ, সে-গৃহের অধিষ্ঠাত্রী হল নারী। পুরুষের জগৎ গৃহকেন্দ্রিক নয়, কাজেই গৃহ ভাঙলে সে অমন করে ভেঙে পড়ে না, যেমন ভাঙে নারী— কেননা, সাধারণত, তার সমস্ত চেতনা ঐ গৃহকে নিয়েই। তাঁর পক্ষে গৃহত্যাগ বা গৃহ থেকে বিতাড়িত অবস্থার বেদনাটা যে কত মর্মান্তিক, সে-কথা একজন নারী-লেখিকার কলমেই বেশি করে ধরা পড়া স্বাভাবিক। ~ পান্নালাল দাশগুপ্ত

শ্রীকান্ত চর্চা - ভবেশ মজুমদার। SRIKANTA CHARCHA - BHABESH MAJUMDAR

R-764 mb-21 TRACKS-this book contains a critical discussion on major novels of Saratchandra Chattopadhyay & text of 01 Srikanta-SVH audiobook for Blind & Print-disabled students & teachers-PhD, post-PhD research scholars pursuing studies in Bengali Language & Literature-SVH Recordist HENA BASU & PRAGATI BANGA- RECORDED IN 2013- SVH Digital Editor Hena Basu- uploaded by Hena Basu on 29 May 2026 from SVH Braille & Digital Audiobook Library, State Central Library WB, Kankurgachi, Kolkata 700054. This book is dedicated to the the cause of Education Empowerment of Persons with Print-disability & Learning disability!

𝗠𝗼𝘁𝗵𝗲𝗿𝗵𝗼𝗼𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗠𝗲𝗱𝗶𝗲𝘃𝗮𝗹 𝗪𝗼𝗿𝗹𝗱 𝗠𝗼𝘁𝗵𝗲𝗿𝘀 𝗶𝗻 𝗟𝗶𝘁𝗲𝗿𝗮𝗿𝘆 𝗮𝗻𝗱 𝗧𝗲𝘅𝘁𝘂𝗮𝗹 𝗦𝗼𝘂𝗿𝗰𝗲𝘀, 𝗰. 𝟯𝟬𝟬–𝟭𝟰𝟬𝟬 Edited by Kirsty Bolton, and Lauren Sisson

Info: https://bit.ly/430z5u0 From Eve to Mary to Eleanor of Aquitaine, and many others, medieval depictions of mothers in literature and historical record reveal the significance of conceptions and performances of motherhood during the Middle Ages. Discourses surrounding mothers, maternity, and motherhood during the medieval period were complicated and had far-reaching implications in all areas of medieval life. Drawing upon medieval literature, politics, medicine, and religion, this book explores the importance of mothers and motherhood to every facet of medieval society. Throughout the volume, each chapter illuminates a particular mother or act of maternity, coming together to show how literature elucidates mothers and motherhood as integral to the construction of societies and cultures spanning across the length of the medieval period in the West. Together, the diversity of the topics addressed in each of the essays contributes a rich and intricate portrait of the theme which unites them: motherhood in the medieval world. TABLE OF CONTENTS Introduction: Motherhood in the Medieval World Part 1: Encountering Motherhood Bradley Phillis, Richilde of Hainaut, Motherhood, and the Historiography of the Flemish Civil War of 1071 Diana Myers, Best Mom Ever: Defining the Maternal Sanctity of St. Anne in High Medieval Liturgy Part 2: Maternal Identities in Religious Context Mary Hitchman, Martyred Mothers: Augustine’s Sermons on Perpetua and Felicitas Harley Campbell, Eve (Un)Bound: Bounding the Maternal Body in the Middle English Lives of Adam and Eve Part 3: Maternal Bodies Dana Oswald, Pregnancy and Knowledge in the Old English Medical Tradition Kaitlin Sager, Physiognomy and Filiation in Coudrette's Roman de Mélusine Lauren Sisson, Consuming Mothers, Incorporated Sons Part 4: Questioning Maternity Sara Ameri, Undecidable Borders: The Readerly Construction of Julian of Norwich’s Motherhood Kirsty Bolton, Guinevere’s Lack of Maternity in Arthurian Literature Index #medieval #IMC2026 #motherhood #genderstudies #womenstudies

PARICHAY FORTHCOMING ISSUE-SHATABARSHA UDJAPAN - ILA MITRA - BADAL SARKAR - KUMAR RAY

CENTENARYপরিচয়-এর আসন্ন সংখ্যার বিষয়বার্তা । প্রকাশ পাচ্ছে জুন মাসের মাঝামাঝি। TIN SHATABARSHIYA -

নমামি নর্মদে - আশিস কুমার চট্টোপাধ্যায় - NAMAMI NARMADE - ASISHKUMAR CHATTOPADHYAY [BENGALI] 2026

রুদ্রকন্যা নর্মদা গঙ্গার মতো পাপ বহন করেন না, দহন করেন। তাই বলা হয় যে স্বয়ং গঙ্গাও বছরে একদিন নর্মদায় স্নান করে নিজের বহন করা পাপগুলো জ্বালিয়ে দিয়ে নিষ্পাপ হয়ে যান। নর্মদার এহেন মাহাত্ম্যের আর একটি প্রমাণ হল, শাস্ত্রে সপ্তনদীর মধ্যে একমাত্র নর্মদাকেই পরিক্রমা করার বিধান দেওয়া হয়েছে, এমনকি গঙ্গাকেও নয়। নর্মদা একটি বড় নদী। উৎস মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে পশ্চিম দিকে ৮১৫ মাইল বয়ে গিয়ে গুজরাটের কটপোর (বর্তমান নাম ‘বিমলেশ্বর মহাদেব’) শহরের কাছে বিমলেশ্বর শিবলিঙ্গের পা ছুঁয়ে নর্মদার যাত্রা শেষ হয় খাম্বাট উপসাগরে, যা আরব সাগরের একটি অংশ। এই ৮১৫ মাইল রাস্তায় নর্মদা মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র হয়ে গুজরাটের মধ্য দিয়ে বয়ে গেছেন, এবং অধিকাংশ ক্ষেত্রেই পাহাড়-পর্বত জঙ্গলের মধ্য দিয়ে। নর্দমার দু’পারেই অসংখ্য মন্দির ও তীর্থস্থান, অধিকাংশই শিবমন্দির ও শিবক্ষেত্র। নর্মদাকে পরিক্রমা করতে হলে এই ৮১৫ × ২ অর্থাৎ ১৬৩০ মাইল রাস্তায় চলে নর্মদাকে পরিক্রমা করতে হয়। লেখক নিজে দু’বার নর্মদা পরিক্রমা করেছেন। এই গ্রন্থ তাঁর নিজের নর্মদা পরিক্রমা অভিজ্ঞতার এক বিস্তৃত বিবরণ। .
মুদ্রিত মূল্য - ৮০০ ছাড় দিয়ে শিপিং সহ ৭৪৫/-টাকা .

JETOR - JADAVPUR UNIVERSITY KOLKATA INDIA -2026

Out now: https://www.amazon.in/dp/B0H1QN3DH4

Thursday, 28 May 2026

Vested Interests - Emilie Connolly -- Winner of the 2026 Bancroft Prize - 2026

In Vested Interests, Emilie Connolly describes how a system of colonial trusteeship converted Native wealth into settler capital. Now 50% off with code SPRING50 at checkout: https://hubs.ly/Q04jcP9Y0

THE INDIAN IDEOLOGY PERRY ANDERSON

পেরি অ্যান্ডারসনের [মার্ক্সিস্ট হিস্টরিয়ান, নিউ লেফ রিভিউর সম্পাদক। ইমাজিনড কমিউনিটি খ্যাত হিস্টরিয়ান বেনেডিক্ট অ্যান্ডারসনের ভাই] দ্য ইন্ডিয়ান আইডিওলজি বেশ বিতর্কিত বই। বইটা বের হয় ২০১২ সালে। তখনো নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসে নাই। ফলে ভারতের যে নিজেকে একটা সেকুলার ডেমোক্রেসি হিসেবে জাহির করার প্রবণতা সেইটা তখনো অটুট ছিল। ভারতীয় সফট লেফট বা লিবারেল বুদ্ধিজীবীরাও এই তকমাকে গর্বের সাথে বিশ্বজুড়ে বেচাবিক্রি করে আসছিল। যাদের মধ্যে আছেন রামচন্দ্র গুহ থেকে অমর্ত্য সেনসহ আরো অনেকেই। মূলত এই মিথটাকেই “ইন্ডিয়ান আইডিওলজি” নাম দিয়ে তার কড়া সমালোচনা করেছেন অ্যান্ডারসন। সেই ব্রিটিশবোরোধী আন্দোলনের সময় থেকে কংগ্রেস, গান্ধী, নেহেরুর ভূমিকা পর্যালোচনা করে তিনি দেখান যে ভারতীয় জাতীয়তাবাদি রাজনীতি শুরু থেকেই ধর্ম, জাতপাতের রাজনীতিরই একটা আদর্শায়িত পর্দা হিসেবে হাজির ছিল। ভারতের বুদ্ধিজীবীরা [যাদের মধ্যে পার্থ চ্যাটার্জি, সুদিপ্ত কবিরাজ, নিবেদিতা মেননসহ অনেকেই পোস্ট-কলোনিয়াল, সাবঅল্টার্ন স্কুলের। অ্যান্ডারসনের নিন্দা করে তারা একটা পুস্তকও প্রকাশ করেন।] বইটা নিয়ে সেই সময় অ্যান্ডারসনের তুমুল সমালোচনা করলেও, প্রায় এক যুগেরও বেশি পরে এসে বর্তমান ভারতের দিকে তাকালে আমরা দেখবো যে অ্যান্ডারসনের সমালোচনার মূল জায়গাটি সঠিক ছিল। বিজেপির উত্থান কংগ্রেসের তথাকথিত সেকুলার রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে তৈরি হয় নাই, বরং তার ইনার কন্ট্রাডিকশনগুলিরই এক ধরনের অনিবার্য পরিণতি হিসেবে হাজির হইছে

VIDYASAGARER DARSHAN CHINTA - SANDIP PAL - 2026-BENGALI BOOK

প্রকাশিতব‍্য || #বিদ্যাসাগরের_দর্শনচিন্তা ২০৬তম জন্মবর্ষে বিদ্যাসাগর চর্চায় উল্লেখযোগ্য সংযোজন- 'বিদ্যাসাগরের দর্শন চিন্তা'। এবিষয়ে বাংলা ভাষায় প্রথম গবেষণাধর্মী গ্রন্হ। গ্রন্থটিতে বিদ্যাসাগরের দর্শনের প্রাসঙ্গিকতা বা গুরুত্ব কতখানি তারই একটি দিকনির্দেশ করা হয়েছে। উনিশ শতকে উত্তাল সময়ে বাঙালির মানস চৈতন্যে ধ্বনিত হয় তাঁর কর্মসাধনা। দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে তাঁর কর্মবৈচিত্র‍্যের গতিপথের উৎসকে মূলত ধর্মচিন্তা, বস্তবাদী, সাধারণ বোধ দর্শন, ভাষাদর্শন, নৈতিক দর্শন, নারীবাদী দর্শন,মানবতাবাদী দর্শন এবং শিক্ষাদর্শন - এই আটটি ধারায় বিচার-বিশ্লেষণের মধ্য দিয়ে বিদ্যাসাগরের দর্শনচর্চার পরিসরে বাঙালির মনন শৈলীর সন্ধান করা হয়েছে। #ভিরাসত মূল‍্য :৩০০টাকা

Tuesday, 26 May 2026

THE INDIAN PARLIAMENT-DIGITAL REPOSITORY -2026

Parliament Library is one of the finest and richest repositories in the country. The present holding of the Library is around 1.9 Million volumes consisting of Books, Reference Books, Govt. Reports and LT Papers, Acts and Bills, Gazettes & Debates, Newspapers and Periodicals etc. The Parliament Library has created its Digital Repository and many documents are being digitized and uploaded in the Digital Repository for free online access. Besides, many documents and other information related to the Parliament Library can be accessed from its website. The various access points for the Library collection and other digital resources are:- The Parliament Library Catalogue containing bibliographical details of books/reports/articles can be accessed online at: - https://eg4.nic.in/PHI/OPAC/ Parliament of India Digital Library, allows access to digitized Parliamentary debates from 1952 onwards, Committee Reports, Presidential Addresses, Budget speeches, Historical Debates etc. The digital library can be accessed online at :- https://elibrary.sansad.in/home Bibliographical details of the articles published in periodicals/journals received in the Parliament Library can also be accessed through Knowledge Centre tab available on the Lok Sabha website. (Link: https://sansad.in/ls/library/parliamentaryDocumentation) Various Research and Reference documents can be accessed online at :-https://sansad.in/ls/library/research Various e-Resources like flipbooks, bio profiles, reports, manifestos, debates on Constitutional Amendments etc. can also be accessed online at:- https://sansad.in/ls/library/eResources Extensive historical audio-video content from the Parliament can be accessed from the Parliament Video Library at:- https://videolibrary.sansad.in/ #ParliamentofIndia #digitallibrary #LokSabha #DigitalIndia #ParliamentSpeech #parliamentlibrary #digitallibraryparliament #LokSabhaSecretariat

সোনাগাছির সতী-ঊনসতীর সন্ধান আত্মকথন ভিত্তিক উপস্থাপনা ও সম্পাদনা: পারমিতা ব্যানার্জি, শ্রীজা চক্রবর্তী ও সুমিতা বীথি

মুদ্রিত মূল্য: ৭০০ ছাড়: ২২% • তবুও প্রয়াস বইবিপণি, ব্লক ৩, স্টল ৯, সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার, কলকাতা ৭০০০১২। • কাউন্টার খোলা থাকবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। • সারা ভারতে অনলাইন মাধ্যমে পরিষেবা দেওয়া হয়। প্রয়োজনে ৯০৬৪০৩৪৯৩২ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন।

LOCATING SOUTHEAST ASIA: GEOGRAPHIES OF KNOWLEDGE & POLITICS OF SPACE - PAUL H KRATOSKA 2026

-'Southeast Asia' calls to mind a wide range of images: tropical forests and mountains, islands and seas, and a multitude of languages, cultures and religions. The area has never formed a unified political realm nor has it ever developed a cultural or civilisational unity https://thebukukupress.com/.../locating-southeast-asia

Shireen Ratnagar - RIP & a tribute -Sanjukta Dey 26 May 2026

হরপ্পা সভ্যতার এক নির্ভীক কণ্ঠস্বরের নীরব প্রস্থান: গভীর শোক ও অপরিসীম শ্রদ্ধার সঙ্গে আজ আমরা স্মরণ করছি Shereen Ratnagar-কে দক্ষিণ এশিয়ার প্রাচীন ইতিহাস ও হরপ্পা সভ্যতা গবেষণার অন্যতম শ্রেষ্ঠ প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদ, যিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর প্রয়াণ শুধু একজন গবেষকের মৃত্যু নয়; এটি ভারতীয় প্রত্নতত্ত্ব ও ইতিহাসচর্চার এক গুরুত্বপূর্ণ যুগের অবসান। ইতিহাস, প্রত্নতত্ত্ব ও ঐতিহ্যচর্চার সঙ্গে যুক্ত অসংখ্য ছাত্রছাত্রী, গবেষক ও পাঠকের কাছে শিরিন রত্নাগর ছিলেন শুধু একজন অধ্যাপক নন, বরং এক আলোকবর্তিকা। তিনি আমাদের শিখিয়েছেন ইতিহাসকে কীভাবে আবেগ, গৌরব বা রাজনৈতিক শোরগোলের বাইরে গিয়ে প্রমাণ, বিশ্লেষণ ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বুঝতে হয়। যখন ইতিহাসকে ক্রমশ সহজীকরণ, বিকৃতি ও প্রচারের হাতিয়ার বানানো হচ্ছিল, তখন তিনি নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন যুক্তিনিষ্ঠ ও প্রমাণভিত্তিক ইতিহাসচর্চার পক্ষে। Jawaharlal Nehru University-এর প্রাক্তন অধ্যাপক শিরিন রত্নাগর তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন সিন্ধু-সরস্বতী বা হরপ্পা সভ্যতার জটিল বাস্তবতাকে বোঝার কাজে। তাঁর লেখা 'Understanding Harappa, Encounters: The Westerly Trade of the Harappa Civilization', 'The End of the Great Harappan Tradition' - প্রভৃতি গ্রন্থ আজও প্রত্নতত্ত্ব ও প্রাচীন ইতিহাসের ছাত্রছাত্রীদের কাছে অপরিহার্য পাঠ্য। তিনি দেখিয়েছিলেন যে হরপ্পা সভ্যতা কেবল কয়েকটি ধ্বংসাবশেষ বা রহস্যময় নিদর্শনের নাম নয়; এটি ছিল এক জটিল নগরসভ্যতা, যার সঙ্গে যুক্ত ছিল বাণিজ্য, প্রযুক্তি, পরিবেশ, শ্রম, সামাজিক সম্পর্ক ও বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ। তাঁর গবেষণার সবচেয়ে বড় শক্তি ছিল ইতিহাসকে মানবিক দৃষ্টিতে দেখার ক্ষমতা। তিনি প্রত্নতত্ত্বকে কখনও শুধুমাত্র অতীতের গৌরব অনুসন্ধানের বিষয় হিসেবে দেখেননি; বরং মানুষের জীবন, শ্রম, সংগ্রাম ও সামাজিক পরিবর্তনের দলিল হিসেবে দেখেছিলেন। তাই তাঁর লেখায় যেমন ছিল কঠোর গবেষণা, তেমনি ছিল গভীর মানবিকতা। শিরিন রত্নাগর ছিলেন বিরল সাহসী এক জনবুদ্ধিজীবীও। ইতিহাস ও প্রত্নতত্ত্বের নামে যখন নানা অবৈজ্ঞানিক দাবি, পৌরাণিক ব্যাখ্যা ও সাম্প্রদায়িক বিকৃতি সামনে আসছিল, তখন তিনি স্পষ্ট ভাষায় তার বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ইতিহাসের কাজ সত্য অনুসন্ধান করা, কোনো মতাদর্শকে সন্তুষ্ট করা নয়। এই সততা ও বৌদ্ধিক সাহসই তাঁকে সমকালীন ইতিহাসচর্চায় এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। আজ তাঁর প্রয়াণে ইতিহাস ও প্রত্নতত্ত্বের জগৎ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন। আমরা হারালাম এমন এক গবেষককে, যিনি আমাদের শিখিয়েছেন কীভাবে অতীতকে সম্মান করতে হয়, কিন্তু অন্ধভাবে পূজা নয়; কীভাবে প্রশ্ন করতে হয়, এবং কীভাবে প্রমাণের ভিত্তিতে সত্যকে অনুসন্ধান করতে হয়। তবে শিরিন রত্নাগরের মতো মানুষ কখনও সম্পূর্ণ হারিয়ে যান না। তাঁর বই, তাঁর চিন্তাধারা, তাঁর ছাত্রছাত্রী এবং তাঁর গবেষণা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাতে থাকবে। হরপ্পা সভ্যতা নিয়ে আগামী দিনের যে কোনো গভীর ও সৎ গবেষণার ভেতরে তাঁর প্রভাব চিরকাল থেকে যাবে। আজ আমরা শুধু একজন প্রত্নতত্ত্ববিদকে নয়, এক নির্ভীক চিন্তক, এক সৎ গবেষক এবং এক মহান শিক্ষিকাকে হারালাম। শ্রদ্ধাঞ্জলি, প্রফেসর শিরিন রত্নাগর। আপনার গবেষণা, সততা ও জ্ঞানের আলো আগামী প্রজন্মকে চিরকাল পথ দেখাবে। আপনার আত্মার শান্তি কামনা করি। 🙏 With profound sorrow and deep respect, we remember Shereen Ratnagar, one of the most remarkable archaeologists and historians of South Asia, who passed away today. Her passing is not merely the loss of a distinguished scholar; it is the end of an extraordinary intellectual era in the study of the Harappan Civilization and ancient Indian history. For generations of students, researchers, and lovers of history, Shereen Ratnagar was far more than an academic. She was a courageous intellectual voice who taught us to approach the past with honesty, evidence, sensitivity, and critical inquiry. At a time when history is increasingly simplified, politicized, and distorted, she stood firmly in defence of rigorous scholarship and ethical historical practice. A former professor at Jawaharlal Nehru University, Ratnagar dedicated her life to understanding the complexities of the Indus Valley Civilization. Through pioneering works such as 'Understanding Harappa, Encounters: The Westerly Trade of the Harappa Civilization', and 'The End of the Great Harappan Tradition', she transformed the way scholars interpreted Harappan urbanism, trade, social organization, technology, and cultural interaction. Her research revealed the Harappan world not as a mythical symbol of glory, but as a living, dynamic, and deeply sophisticated urban civilization shaped by human labour, ecology, exchange, and social relations. What made her scholarship truly exceptional was her ability to connect archaeological evidence with broader questions of society, economy, and humanity. For her, archaeology was never merely about ruins or artifacts; it was about people their lives, struggles, creativity, labour, and survival. She approached history not with blind romanticism, but with intellectual discipline and profound humanism. Shereen Ratnagar was also one of the rare public intellectuals who fearlessly challenged pseudo-history, communal distortions, and unscientific interpretations of the past. In an increasingly polarized intellectual climate, she continued to defend evidence-based historical inquiry with clarity, dignity, and immense courage. She believed that the responsibility of history is not to comfort ideology, but to pursue truth through evidence and critical reasoning. For countless young scholars, her writings opened new ways of understanding the ancient world. She inspired students to question rather than blindly accept, to analyze rather than merely repeat, and to value evidence over rhetoric. Her work gave depth and seriousness to the study of the Harappan Civilization and encouraged generations to think beyond simplistic narratives of pride and nationalism. Today, the world of archaeology and historical studies feels immeasurably poorer. We have lost not only a pioneering scholar, but also a fearless thinker whose commitment to truth and scholarship remained unwavering throughout her life. Yet scholars like Shereen Ratnagar never truly disappear. They continue to live through their books, ideas, students, and the intellectual traditions they leave behind. Every future attempt to understand the Harappan Civilization with honesty and depth will continue to carry her influence. Today we mourn not only an archaeologist, but a teacher, a thinker, and a guardian of critical historical inquiry. Rest in peace, Professor Shereen Ratnagar. Your scholarship, courage, and intellectual integrity will continue to inspire generations to come. 🙏🙏 - Sanjukta (26/05/26)

সুহৃদকুমার ভৌমিক/ বাঙলা ভাষার গঠন -2026

বাঙলা গদ্যের গঠনপদ্ধতি ও ব্যাকরণের ক্ষেত্রে দেখি বাঙলা ভাষার সংগঠন কালে এই ভাষা সংস্কৃত ও প্রাকৃত থেকে কিছু শব্দ ছাড়া বলতে গেলে আর বিশেষ কিছু নেয়নি। বাঙলা শব্দভাণ্ডারের দিকে তাকিয়ে আমরা সংস্কৃত প্রাকৃতকে বাঙলার জননীস্বরূপা বলে গৌরবান্বিত হই। ভেবে দেখিনি, একটি ভাষার প্রাণশক্তি থাকে তার ভাষাগত প্রয়োগের রীতিনীতিতে। অর্থাৎ শুধু ব্যাকরণিক শব্দভাণ্ডারে নয়। যেমন সংস্কৃত ভাষায় প্রথমে একটি শব্দকে পদে রূপান্তরিত করতে হয়। ফলে গৃহ হইতে শব্দকে গৃহাৎ, এই পদে রূপান্তরিত করে মনের ভাব প্রকাশ করি। কিন্তু বাঙলায় গৃহকে ‘ঘর’ পর্যন্ত আনা যায়, কিন্তু গৃহাৎ-কে ঘরাৎ করা যায় না। তখন আমরা ঘর থেকে বা গৃহ থেকে বলি। এই ভাবেই চন্দ্রকে চাঁদ বলা যায়, কিন্তু চন্দ্রেন-কে ‘চাঁদেন’ করা যায় না। এইখানেই বাঙলা ব্যাকরণ কোল ভাষাগোষ্ঠীর ব্যাকরণের উপর দাঁড়িয়ে আছে। ব্যাকরণের এই মৌলিক দিকটি ছাড়া বহুবচন গঠনের বেলায় বাঙলা আদিবাসীদের ভাষা থেকেই উপাদান সংগ্রহ করেছে। শব্দের শেষে ‘রা’ ও ‘গুলি’ দিয়ে বহুবচন সৃষ্টিতে বাঙলা বৈচিত্র্য দেখিয়েছে। বাঙলায় অস্ট্রিক ছাড়া দ্রাবিড় গোষ্ঠীর লোকও যথেষ্ট পরিমাণ বাস করে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বাঙলার দ্বিতীয় আদিবাসী হল দ্রাবিড় গোষ্ঠীর ওরাওঁরা। বৃহৎ বঙ্গের প্রাচীনতম দ্রাবিড় জাতি হল মালতো বা মালপাহাড়ি। এদের ভাষার সঙ্গে তেলুগু-তামিল অপেক্ষা ব্রাহুই ভাষার সম্পর্কই বেশি বলে ধরে নেওয়া হয়। স্মরণাতীত কাল আগে এদের একটি দল দক্ষিণবঙ্গ দিয়ে গঙ্গাকে ডান হাতে রেখে রাজমহলের দিকে চলে যায়। বাঙলার স্থান-নামে এর পদচিহ্ন আছে। দ্রাবিড়ভাষী আর-একটি জীবন্ত জাতি হল যাযাবর কাকমারা। অপভ্রষ্ট তেলুগু এদের মাতৃভাষা। কোরঙ্গারা দ্রাবিড় গোষ্ঠীর এক প্রাচীন শাখা। মাতৃভাষা ও সংস্কৃতি হারিয়ে বর্তমান বাঙলায় এরা তফসিলি জাত হিসাবে বসবাস করছে, নিজেদের হারিয়ে ফেলেছে বাঙালির জীবনস্রোতে। মুকুন্দরামের কাব্যে নগরনির্মাণে কোরঙ্গাদের ভূমিকা থাকায় মনে হয় তারও আগে এরা বাঙলায় প্রবেশ করেছে। বাঙলায় ‘রা’ ও ‘গুলি’ দিয়ে বহুবচন গঠন এই সমস্ত জাতি থেকেই এসেছে।
২২০ টাকা পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় : বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২ খোলা থাকে বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা, ফোন করে নিন : 84209 29111 দক্ষিণ কলকাতায় পাওয়া যায় : হারিত, ফোন 8336941108 অনলাইনে সংগ্রহের জন্য (ফ্রি ডেলিভারি ) অর্ডার করুন এই লিঙ্কে : https://boipattor.in/product/bangla-bhashar-gothon-2/ অথবা WhatsApp-এ সরাসরি অর্ডার করতে পারেন : 84209 29111 প্রকাশিত অন্যান্য বইপত্রের জন্য দেখুন : https://boipattor.in/ @followers @highlight

LOVE IN THE TIME OF SCHOLARSHIP The Bhagavata Purana in Indian Intellectual History Anand Venkatkrishnan Oxford University Press, December 2024

https://academic.oup.com/book/58948?searchresult=1 Abstract Where is the "life" in scholarly life? Is it possible to find in academic writing, so often abstracted from the everyday? How might religion bridge that gap? In Love in the Time of Scholarship, author Anand Venkatkrishnan explores these questions within the intellectual history of a popular Hindu scripture, the Bhagavata Purana, spanning the precolonial period of the fourteenth to eighteenth centuries in India. He shows that Brahmin intellectuals writing in Sanskrit were neither impervious to the quotidian religious practices of bhakti, nor uninterested in its politics of language and caste. They supported, contested, and repurposed the social commentary of bhakti even in highly technical works of Sanskrit knowledge, and their personal religious commitments featured in a language and genre of writing that deliberately isolated itself from worldly matters. The religion of bhakti bound together the transregional discourse of Sanskrit learning and the local devotional practices of everyday people, though not in a top-down manner. Rather, vernacular ways of being, believing, and belonging in the world could and did reshape the contours of Sanskrit intellectuality. Venkatkrishnan revisits the historiography of the Bhagavata Purana to expand our knowledge of the many different religious and philosophical communities that interpreted and laid claim to the themes of the text. While most associated with the traditions of Vaisnavism, Love in the Time of Scholarship brings to light how the Bhagavata was also studied by Saivas, Saktas, and others on the periphery of the text's history. Author Anand Venkatkrishnan is Assistant Professor of the History of Religion in South Asia at the University of Chicago Divinity School. He specializes in the study of Hinduism, Sanskrit literature, and Indian philosophy. His research considers the history of scholarly life in premodern India and in the present, and he is currently working on a social history of American Indology

Sunday, 24 May 2026

NAZRUL ISLAM - RAJYESWAR SINHA

বিস্তারিত প্রথম কমেন্টে! প্রায় সমসাময়িক জীবনানন্দকে আধুনিকতার যে বয়ানে আবিষ্কার করা যায় নজরুলের কবিতা ঠিক একভাবে পড়া যায় না। কিন্তু প্রাগাধুনিক বাংলা কবিতায় আরব-পারস্য সাহিত্যের প্রতিগ্রহণে যে ধারাটি তৈরি হয়েছিল, আধুনিক বাংলা কবিতায় নজরুলের হাতে তারই উত্তরাধিকার বললে কি ভুল বলা হবে? নজরুল ইসলামের জন্মদিনে ফিরে পড়া রাজ্যেশ্বর সিনহার লেখা। #SangbadPratidinRobbar #robbardigital #najrulislam #NajrulGeeti #bengaliculture

DAN PRATIDAN [IN BENGAKI] - RABINDRANATH TAGORE

“The ryots who have accepted Shashi Bhushan as their natural lord do not buy into the colonial logic of zamindari by cash exchange.” In Dan Pratidan, Tagore turns a family crisis into a profound meditation on colonial law, land, power, gifting, and reciprocation. Through the collapse and recovery of a zamindari under Cornwallis’ Permanent Settlement, the story reveals how colonial modernity reshaped not only property relations, but the very ethics of giving, dependence, and loyalty in Bengali society Read more at the link in comments

RANAJIT GUHA -SHATABARSHIKI SANKALAN-EDITED BY SOURAV CHATTOPADHYAY

মুদ্রণের কাজ চলছে। আলোচনা চক্র ও ভাবুক সভার যৌথ নিবেদন Chiranjib Sur Sourav Chattopadhya

Friday, 22 May 2026

MYSTERY OF THE MISSING CAP & OTHER AWARD WINNING STORIES-MANOJ DAS-SAHITYA AKADEMI-2026

-The first Odia short story collection to win the Sahitya Akademi Award Mystery of the Missing Cap and Other Stories is more than just a book, it is a landmark in Indian literature. Written by the legendary Manoj Das, these award-winning stories blend mystery, emotion, psychological depth, and unforgettable human experiences with timeless storytelling. Admired by literary icons and loved by generations of readers, this collection is perfect for anyone who truly appreciates meaningful literature. 📖 A timeless classic every reader should own. 🛒 Order your copy today.

THE BEST STORIES OF NILMONI SAHOO-GURUPROSAD MOHAPATRA-2026

Some books are read once. Some stay with you forever. The Best Stories of Mohapatra Nilamani Sahoo is one of the finest Indian short story collections that beautifully captures human emotions, culture, silence, pain, and the depth of everyday life. Each story feels intimate, honest, and deeply human the kind of literature that quietly leaves a lasting impact on your heart. If you truly love meaningful storytelling, this timeless literary masterpiece deserves a place in your collection. 📖 A classic for every serious reader. 🛒 Order your copy today.

Thursday, 21 May 2026

বাংলা গীতিকাব্যের আদি পর্ব। ভবতোষ দত্ত।

BANGLA GITIKABYER ADI PARBA - BHABATOSH DATTA-287 MB-12 TRACKS-SVH AUDIOBOOK FOR BLIND, PRINT-DISABLED & LEARNING DISABLED STUDENTS & TEACHERS-UNIVERSITY SYLLABUS UG-PG-PhD courses on Bengali Language & Literature-SVH RECORDIST ANURADHA DATTA-SVH DIGITAL EDITOR HENA BASU-uploaded by Hena Basu on 21 May 2026 from SVH Braille & Digital Audiobook Library, State Central Library WB, Kankurgachi, Kolkata 700054.

শ্রীরামকৃষ্ণের ধর্মসাধনা - স্বামী জিতাত্মানন্দ মহারাজ - SriRamakrishner Dharmasadhana-Swami Jitatmananda

Wednesday, 20 May 2026

DRAUPADI - SAHITYA AKADEMI AWARD WINNING NOVEL - 2026

Think you know the Mahabharata? Think again! Experience Draupadi's story like never before - her emotions, strength and truth revealed in a bold retelling. Sahitya Akademi award-winning novel that will change your perspective forever What secrets lie behind one of India's most powerful mythological women? Discover now

Hindutva and Hind Swaraj: History’s Unforgotten Ideas -Makarand R Paranjape - 2026

Gandhian Books: A Treasure Trove Makarand R Paranjape Hindutva and Hind Swaraj: History’s Unforgotten Ideas Publisher Vintage Books Publication date 15 September 2025 Accessibility Learn more Language ‎: English A close reading of the persistent antagonisms in Indian history, Hindutva and Hind Swaraj focuses on the ideological clash between Mohandas Karamchand Gandhi and Vinayak Damodar Savarkar, representing the broader ideological, political, and cultural factions within Hindu and Indian society. The central argument is that this antagonism continues to influence national life, both politically and personally, reflecting two contrasting ideologies: Hindutva and Hind Swaraj. Divided into three parts, the first part addresses the lack of historical records in ancient India and the importance of creating a national history to reclaim India's past. In the part second part, the author examines the discovery of India's cultural and historical identity, the impact of colonialism, and the need for a balanced discourse that acknowledges the complexity and diversity of Indian society. While the third looks at the e contemporary political landscape, the rise of Hindutva, and the ongoing struggle between Gandhi's vision of non-violent resistance and Savarkar's advocacy of armed rebellion. It highlights the unresolved tensions between these two ideologies and their implications for India's future. The book emphasizes the need for a new approach to understanding and reconciling these differences, suggesting that a balanced discourse and a deeper inquiry into the nature of nationalism, democracy, and Indian society are essential for creating a new India

Tuesday, 19 May 2026

GURU GORAKHNATH IN TIBETAN ART - 2026

Guru Gorakhnāth in Tibetan Art As the general public is becoming increasingly aware of the fascinating historical connections between Buddhism and the Nāth tradition, I’ve started to notice an abundance of AI-generated images of Guru Gorakhnāth in the style of Tibetan art. The ethics of AI image generation is a debate for another day, but as an art historian and public scholar, I am eager to share some images of Guru Gorakhnāth in actual Tibetan Buddhist art. Specifically, I have curated a small collection of Tibetan images that depict Guru Gorakhnāth (and other siddhas) wearing the conspicuous markers of an initiated Nāth yogī, such as the the sacred thread and whistle (sīṅgnād-janeū), large earrings (kuṇḍal, mudrā), and turban (pagṛī). Many of these sartorial markers of Nāth initiation developed over time, well after the medieval era of Gorakhnāth. In light of this fact, it is noteworthy to find these later markers of Nāth-ness appearing in Tibetan art, revealing that Tibetans did not just regard Guru Gorakhnāth as a siddha of the distant past, but actively maintained contact with Nāths and the ever-evolving Nāth tradition throughout the pre-modern period (and still today). In fact, several prominent Tibetan Buddhist figures were known to have taken initiation as Nāths themselves. For example, the 14th century Indian Buddhist abbot, Vajrāsana Śāriputra, who taught extensively in Nepal and Tibet, received initiation from his Nāth guru, Golenāth, into the lineages of Gorakhnāth and Virūpa. Likewise, Taktsang Repa received initiation from a troupe of Buddhist Nāths while on pilgrimage in northern India in the 1620s, receiving the name Śamonāth. Images of Taktsang Repa depict him with Nāth accoutrements like the kuṇḍal earrings, turban, and rudrākṣa prayer beads. Similarly, the 17th century Tibetan polymath, Jestun Tāranātha, received many initiations and transmissions from his Buddhist Nāth guru, Buddhaguptanāth, and many other Tibetan Buddhist figures identify Nāths among their teachers—such as Shakya Chokden, Jonang Kunga Drolchok, Drikung Rinchen Phuntsok, and Zhabdrung Ngawang Namgyal, just to name a few. Collectively, the enduring historical dialogue between Buddhists, Nāths, and Buddhist Nāths challenges our very definition of what Buddhism can look like and undermines the enduring historical narrative claiming that Buddhism “died out” across South Asia after the 13th century. Om Adesh 🌺 #buddhism #nath #yoga #arthistory

Tao te Ching - David Bentley Hart translated-2026

In this new translation of TAO TE CHING, a David Bentley Hart brings out the metaphysical, moral, and poetic power of Laozi’s classical Chinese text. The TAO TE CHING emerged from one of the most consequential epochal shifts in human consciousness ever recorded, and it is one of the oldest and most entrancingly mysterious works ever written. Originally written amid the Axial Age, it captures an awakening to the tension between flesh and spirit and an ever more explicit search for some higher, primordial, or divine principle. Bringing Hart's extensive study of religious, philosophical, and literary texts across traditions and languages, he allows this classic text to resonate with immediacy and relevance for readers today. #spiritual #religioustexts

Ruskin Bond-2026-Partition of India

আমাদের স্কুলও বিভক্ত হল, কিন্তু সাম্প্রদায়িক বিবাদের কারণে নয়। আমাদের ছেলেদের এক-তৃতীয়াংশ লাহোর এবং বর্তমান পাকিস্তানের অন্যান্য শহর থেকে বোর্ডিং-এ এসেছিল। বাজারের সহিংস দলগুলির হুমকির মুখে পড়েছিল আমাদের স্কুল। মধ্যরাতে, আমাদের সমস্ত মুসলিম ছেলেদের আর্মি ট্রাকে একসঙ্গে নিয়ে গিয়ে পৌঁছে দেওয়া হল তাদের নতুন দেশের সীমান্তে। তারা নিরাপদে পৌঁছেছিল ঠিকই, কিন্তু আমি আর কোনও দিন তাদের দেখতে পাইনি।’ রাসকিন বন্ডের জন্মদিনে, ফিরে পড়া তাঁর স্মৃতিলেখা... #DaakBangla #exploremore #ruskinbondbooks #literature

সার্ত্রে অন্য দর্শন -সিমোন বোভোয়া। বোধিসত্ত্ব । Sartre Anya Darshan - Simon Bobhoya .2026

২০%ডিসকাউন্ট #মূল্য ২৫০ ঘরে বসে বই পেতে ফোন করুন 9333846400 যাঁরা কুরিয়ার ছাড়া কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে চান তাঁরা পাবেন দেজ পাবলিশিং ও মনীষায় জ পল সাত্র আর সিমন দ্য বোভায়া বিশ্বের সেরা দুই মনীষীর অন্তরঙ্গ দীর্ঘতম কথোপকথনের আলোয় বিশ্ব শতকের সবথেকে আলোচিত এই দুই ব্যক্তিত্বের হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের কাল পর্বের বহু না জানা কাহিনী হয়ে এই প্রথম বাংলা অনুবাদে

Friday, 15 May 2026

সংস্কৃত নাটকের গল্প । অমিতা চক্রবর্তী। SANSKRITA NATAKER GALPO-AMITA CHAKRABORTY

-567 MB-17 tracks-SVH AUDIOBOOK FOR BLIND, PRINT-DISABLED & LEARNING DISABLED STUDENTS & TEACHERS-UNIVERSITY SYLLABUS UG-PG-PhD courses on Bengali Language & Literature, Sanskrit Language & Literature, Performing Arts-SVH RECORDIST Mita Chattopadhyay-uploaded by Hena Basu on 15 May 2026 from SVH Braille & Digital Audiobook Library, State Central Library WB, Kankurgachi, Kolkata 700054.

P D AGARWAL-THE VISIONARY-C H PRAHLADA RAO

297 MB-11 tracks-SVH audiobook for Blind and Print-disabled students, teachers & listeners of motivational books-SVH Recordist & Digital Editor Hena Basu - uploaded by Hena Basu on 15 May 2026 from SVH Braille & Digital Audiobook Library, State Central Library WB, Kankurgachi, Kolkata 700054. This book is dedicated to the the cause of Education Empowerment of Persons with Print-disability & Learning Disability.

Tuesday, 12 May 2026

প্রাক্-ব্রিটিশ কলকাতা - প্রভাতকুমার মুখোপাধ্যায়

৪০০/- ছাড় ২০% ______________________ ▫️▫️পাবেন Dhyan Bindu এর কলেজ স্ট্রীটের কাউন্টারে। ________________________ ▫️▫️ Dhyan Bindu এর কাউন্টার পাঠকের জন্য খোলা বেলা সাড়ে বারোটা থেকে রাত আটটা অবধি। যেকোন দরকারে কাউন্টারে ফোন করে নিন ৯৮৩৬৫৫৪২০৩, ৮৭৭৭৪৭৬৯১০

BANALIR KOLKATA SANSAR O SAMAJ-PRADIP NARAYAN GHOSH

আমি কলকাতা শহর নিয়ে ব‌ইপত্র পড়তে ভালোবাসি। আমার সংগ্রহে বেশ কিছু কলকাতার উপর ব‌ই আছে যার মধ্যে একটি প্রিয় ব‌ই হলো মহেন্দ্র নাথ দত্তের 'কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা'। ব‌ইটির বড়ো গুণ এর ভাষা। বৈঠকি চালে ব‌ইটি লেখা। পড়ার সময় মনে হয় লেখক বুঝি বলছেন। মাস খানেক আগে এমন‌ই একটি অন্তরঙ্গ ভঙ্গিতে লেখা ব‌ই হাতে এল। নাম 'বাঙালির কলকাতা: সংসার ও সমাজ'। লেখক প্রদীপ নারায়ণ ঘোষ। ব‌ইটিতে মোট চারটি ভাগ আছে। একটি প্রাক্-স্বাধীনতা পর্ব আর অন্য তিনটি স্বাধীনতা- উত্তর চল্লিশ ও পঞ্চাশের দশক, ষাটের দশক এবং সত্তরের দশক। প্রথম পর্বটিতে পারিবারিক নানা আকর্ষণীয় ঘটনার উল্লেখ আছে যার মধ্যে নতুন ব‌উয়ের নতুন রীতির শাড়ি পড়া থেকে বিদেশি ভূতের কথা আছে। শরৎচন্দ্রকে নিয়ে ছ'টি লেখা আছে তেমন‌ই আশুতোষ মুখোপাধ্যায়, সি. ভি. রমন, বারীন্দ্রমোহন সালের মতো বিশিষ্ট মানুষদের অবদানের আলোচনা আছে।‌ বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষৎ, জাতীয় বিদ্যালয় , কলকাতা বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠানের প্রসঙ্গও এসেছে। প্রথম পর্বের অনেকটাই পুরোনো মানুষজনের কাছে শোনা আর দ্বিতীয় পর্বের প্রায় সব‌ই নিজের চোখে দেখা। এর মধ্যে পঞ্চাশের দশকে চালের জন্যে হাহাকার, কালীঘাট ফলতা রেলওয়ে, নয়া পয়সা বাঙালির মিষ্টি, ডাংগুলি খেলা ইত্যাদি নানা বিষয় এসেছে। ষাটের দশকে ঘটি বাঙালের ফুটবল, শান্তিনিকেতনের রতনকুঠি, দক্ষিণ কলকাতার গুণ্ডা সংস্কৃতি, বাংলা নাটক, বাংলা সিনেমা, নকশাল আন্দোলন ইত্যাদি নিয়ে সুখপাঠ্য স্মৃতিচারণ আছে। সত্তর দশক পর্বে উত্তর কলকাতার অলিগলি, বাংলাদেশের সৃষ্টি, জরুরি অবস্থা ইত্যাদি জায়গা করে নিয়েছে। ব‌ইটিতে কলকাতার তিনটি জায়গার কথা বিশেষ ভাবে এসেছে। একটি বৌবাজার অঞ্চলের ক্রিক রো, উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চল আর দক্ষিণ কলকাতার কালীঘাট-হাজরা অঞ্চল। মজার বিষয় হলো এই তিন জায়গাতেই আমি থেকেছি। ফলে তাঁর বেশ কিছু বর্ণনার সঙ্গে আমার স্মৃতি ও জড়িয়ে আছে। মাঝে দু' দশকের একটা দূরত্ব আছে।‌ তাতে কিছু জিনিস বদলেছে কিন্তু আমূল পরিবর্তন হয়নি। এটা কলকাতার অন্যতম বৈশিষ্ট্য। নতুন আসে কিন্তু পুরোনো অনেক কিছু থেকে যায়। যেমন খাটে ওঠার সিঁড়ি আর চিলেকোঠার ঘরে বড়ো পিসিমার হাতে লেখা গানের খাতা।

বাংলা নাটক বাঙালির নাটক ড. সুরঞ্জন মিদ্দে -Bangla Natak Bangalir Natak by Suranjan Midde

বাঙালির মঞ্চযাত্রার পথিকৃৎ বিদেশি গেরাসিম লেবেডেফ থেকে বাঙালি সেলিম আলদীন পর্যন্ত— এক দীর্ঘ নাট্যযাত্রার ইতিহাস-কে তুলে ধরা হয়েছে। বাংলার নাটক শুধু প্রতিবাদী না, জীবন-মরণের সংগ্রামও। বাংলার নাটক শুধু ভারতবর্ষে নয়, ইউরোপেও সাড়া জাগিয়েছিল। এই নাট্যগ্রন্থ দুই বাংলার সেই উত্তাল সময়ের সংযমী নাট্যপর্যালোচনা। বাংলার প্রধান নাট্যকারদের নাট্য-বিষয়ক একুশটি গবেষণা মূলক প্রবন্ধ এই বইটিতে আছে। কৃতী ছাত্র-ছাত্রীদের পাঠস্পৃহা বাড়াবার তাগিদে বিষয়গুলির সংযোজন করা হয়েছে। বাংলা নাট্যচর্চাকে দুটি পর্বে ভাগ করা হয়েছে— এক, প্রাক্-রবীন্দ্রনাথ এবং দুই, রবীন্দ্র পরবর্তী বাংলা নাটকের ঐশ্বর্য অংশ। রবীন্দ্রনাথের 'রক্তকরবী' নাটক-কে বাদ দিয়ে, বাংলা নাটক চর্চা অসম্ভব। একুশটি নাট্যপ্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথের চারটি প্রবন্ধ এবং সদ্য প্রয়াত নাট্যকার মনোজ মিত্রের দুটি প্রবন্ধ আছে, যা মনোজ মিত্রের চর্চায় গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বাড়তি সংযোজন বাংলাদেশের চার বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্বের বিস্তারিত বিশ্লেষণ আছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দের 'বাংলা নাটক বাঙালির নাটক' বইটিকে তিনটি পর্ব ছাড়াও বিশেষ সংযোজনে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের 'দ্য পার্সিকিউটেড' (১৮৩১) (আধুনিক বাঙালির লেখা প্রথম নাটক) এবং অতিরিক্ত সংযোজনে শতাধিক নাট্য গ্রন্থের আকর ও দুষ্প্রাপ্য পুস্তক-পত্রিকাপঞ্জি, যা নাট্য-গবেষকদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে।
মূল্য - ৫০০ টাকা প্রাপ্তিস্থান - লালমাটি প্রকাশন ৩,শ্যামচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট কলকাতা- ৭০০০৭৩ হোয়াটসঅ্যাপ নম্বর- ৯১৪৩২২৯৫৮৫

Monday, 11 May 2026

সর্প -সংস্কৃতি ও মনসা। অঞ্জন সেন ও শেখ মকবুল ইসলাম সম্পাদিত । SARPA-SANSKRITI O MANASA EDITED BY ANJAN SEN & Sk MAKBUL ISLAM

-1.05 GB-26 TRACKS-SVH audiobook in Bengali for the Blind & Print-disabled students & teachers-West Bengal University syllabus UG-PG-PhD-Bengali Language & Literature-Sociology-Performing Arts-research on the folklore narrative & regional deities of Bengal-SVH Recordist & Digital Editor Hena Basu-uploaded by Hena Basu on 11 May 2026 from SVH Braille & Digital Audiobook Library, State Central Library WB, Kankurgachi, Kolkata 700054. Dedicated to May-a Mental Health Disability Awareness Month.

Friday, 8 May 2026

Chalar pather chalandar by Mihir Sengupta

তপনদা বরিশালকে কোনোদিন ভোলেননি। তার ‘বাঙালনামা’ লিখতে গিয়ে লেখাটা দুনিয়ানামা বা বিশ্বনামা হয়ে গিয়েছিল। কারণ, গোটা পৃথিবীই একসময় তাঁর কাছে বরিশাল হয়ে উঠেছিল। ২০০০ সালে কলকাতা এসে একদিন ফোনে বললেন, ‘তোমাদের হাসিদির এত দিনেও শ্বশুরবাড়ির ভিটে দেখা হয়ে ওঠেনি। কোনো ব্যবস্থা করতে পারো?’ বললাম, আমি তো প্রতিবছরই একবার দুবার যাই। এবার চলুন না ফেব্রুয়ারি মাসে যাই বরিশালে। আমি সঙ্গে থাকলে আপনাদের অসুবিধে হবে না আশা করি।’ ‘তাই ভাবছিলাম। তবে ভিসা টিসার ব্যবস্থা তোমাকেই করতে হবে। আমাদের কিন্তু আবার ব্রিটিশ পাসপোর্ট।’ বললাম, ‘দালাল ধরে করিয়ে নেব। তবে খরচ একটু বেশি।’ ঠিক হলো, আমি কয়েকদিন আগেই তাঁদের একদার “নিজ মৌজা” কীর্তিপাশা যাব। কাছেই আমার কুটুম্ববাড়ি। সেখানে উঠে তপনদার পৈতৃক প্রাসাদ দর্শন করানোর ব্যবস্থা করব। প্রাসাদের সামনের অংশের দোতলার হলঘরে এখন একটা মেয়েদের ইশকুল। নিচের অংশে ইশকুলের অফিস, শিক্ষকদের বসার ঘর, এইসব। এছাড়া বাড়ির সামনের দিকে তপনদার ঠাকুরদার পিতৃনামে প্রতিষ্ঠিত প্রসন্নকুমার উচ্চ বিদ্যালয়। ইশকুলের সামনে প্রকাণ্ড ফুটবল মাঠ এবং একদিকে একটি বেশ বড় দিঘি। মাস্টারমশাই এবং ইশকুল কর্তৃপক্ষের সবার সঙ্গে যোগাযোগ করে সেই মাঠে এবং প্রাসাদের হলঘরে দুটি আলাদা সভার বন্দোবস্ত করা হলো। মধ্যাহ্নভোজন আমার শ্বশুরালয়ে। তপনদার বাবার নাম কৌলিকভাবে অমিয় সেন। ডাকনাম স্থানীয় পরম্পরায় চাঁদবাবু। রায়চৌধুরী উপাধি নাকি নবাবি আমলের। কেউ ব্যবহার করেন, কেউ করেন না। তাঁদের জমিদারির দুটি ভাগ— বড়ো হিস্যা এবং ছোটো হিস্যা। একদা একত্রিতই ছিল। পরবর্তীকালে বিভক্ত। প্রাসাদের মাঝখানের দেয়ালটা তপনদার ভাষায় বর্ণনায় ‘বার্লিন ওয়াল’। দুটো অংশই এখন বেশিরভাগ খণ্ডহর বা ধ্বংসস্তূপ। শুধু বড় হিস্যার সামনের অংশটি অট্টালিকা প্রাসাদত্বের অহংকার এখনও ঘোষণা করে চলেছে। এ প্রসঙ্গে খুঁটিনাটি অনেক কিছুই বর্ণনীয় থাকলেও নিষ্প্রয়োজনে রচনা প্রলম্বিত করছি না। তপনদার কাছে লেখা সেই সুদীর্ঘ পত্র নিবন্ধটি যেটি তাঁর রোমন্থন-এর দ্বিতীয় সংস্করণেও অঙ্গীভূত হয়েছে, সেখানে পাওয়া যাবে। নামকরণ করা হয়েছিল ‘আহ্লাদে ফাউকানো অথবা ভাটিপুত্রর পত্র বাখোয়াজি’। তপনদা আমাকে বলে দিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত ব্যারিস্টার কামরুল হাসান সাহেবকে ঢাকায় যোগাযোগ করে জলপথে বরিশাল আসার ব্যবস্থা করে রাখতে। তিনি এয়ারে হাসিদি সহ ঢাকা গিয়ে তাঁর অতিথি হবেন। পরের দিন বরিশালে আমি তাঁদের রিসিভ করে গাড়িতে কীর্তিপাশা নিয়ে আসব। ফোন মারফত কামরুল হাসানকে যোগাযোগ করতে তিনি জানালেন, জলপথে ভালো ব্যবস্থা করা যায়নি। তপনদারা ঢাকা-বরিশাল প্লেনে আসবেন। আমি আমার কুটুম্বদের নিয়ে ঝালকাঠি শহরে তাঁদের নৈশবাসের ব্যবস্থা করে তাঁদের আসার আগের দিন ঝালকাঠিতেই রাত কাটালাম। পরদিন ভোরে গাড়ি নিয়ে চলে গেলাম বরিশাল এয়ার স্টেশনে। তাঁরা এলেন। পথে বললেন, ‘কালকে ঢাকা ফেরার ব্যবস্থাটা কী করবে?’ জিজ্ঞেস করলাম, ‘আপনার ইচ্ছে কী?’ ‘বহুকালের শখ, সেই ছোটোবেলার “ইস্টিমার”, ওই যে ফ্লেমিংগো কোম্পানি টোম্পানির জাহাজ টাহাজ তার একটায় আর একবার অন্তত ভ্রমণ করা।’ হায়রে বাঙালের নস্টালজিয়া! হায়রে হারানো ফুরোনো দিনকে ফিরে দেখার বা পাওয়ার আকাঙ্ক্ষা!! তা তো দেখছি কাউকেই ছাড়ে না! তবু ভাগ্য ভালো যে তপনদা জ্যোতিঠাকুরের মিনিমাত্রা ইস্টিমারে চাপার বায়না ধরেননি। বললাম, ‘স্টিমার সার্ভিসের চল এখন খুব একটা নেই। একটা স্টিমার অনিয়মিতভাবে চলে। তবে সেটা ফ্লেমিঙ্গের নয়। ব্যবস্থা একটা করেছি। কাল সন্ধেয়। কিন্তু আমি সঙ্গে থাকব না। গ্রামে আর কয়েকটা দিন কাটিয়ে বাসে ফিরব।’ ‘কীভাবে ঠিক করলে?’ ‘পুষ্প, মানে আমার এক বন্ধুর বোন বরিশালে থাকে। ওর বর খুব বড় উকিল এখানে। ওই পুষ্পর ঘাড়ে দায়িত্ব চাপিয়েছি। কোনো অসুবিধে হবে না। সে একেবারে ‘থাকিবার, খাইবার, শুইবার সুবন্দোবস্ত, সুন্দরী স্ত্রীর সহিত একত্র বন্দোবস্ত।’ তবে শর্ত আছে। কাল, আমাদের সবার পুষ্পর বাসায় মধ্যাহ্নভোজ খেতে হবে। তবে আমার অভিজ্ঞতা, ব্যাপারটা ভয়াবহ। ওর বর যেমন খায়, তেমন খাওয়ায়। ‘সামান্য দশ পদ মাছ’ ছাড়া তার আয়োজন মোটামুটিও হয় না।’ তপনদা বললেন, ‘খাইছে।’ সুদীর্ঘ পরবাসেও বিশুদ্ধ ‘চান্দ্রদ্বীপি’ তাঁর সঙ্গ ছাড়েনি। পথঘাট তাঁর স্মৃতির ছবির অনুসারী ছিল না। তা থাকার কথাও এত দিনের পর থাকে না। বছর পঞ্চাশেক আগে নাকি একবার এসেছিলেন। তবে কীর্তিপাশার বাড়িতে যাননি। বরিশাল স্টিমার ঘাটের কাছে ‘নাবালক লজ’টা তখনও দেখতে পেয়েছিলেন। কাল ফেরার পথে দুটো জায়গায় যাওয়ার ইচ্ছে। নাবালক লজ এবং জিলা ইশকুলটা, তপনদার প্রপিতামহের শিশু বয়সে এক প্রাসাদ ষড়যন্ত্রে তাঁর (অর্থাৎ প্রপিতামহের) পিতা রাজকুমার বিষপ্রয়োগে নিহত হন। তাঁর স্ত্রী ‘সতী’ হয়েছিলেন। পরিবারে তখন মাৎস্যন্যায়ী অনাচার। তৎকালীন ব্রিটিশ জেলা শাসক নাবালক প্রসন্নকুমারের দায়দায়িত্ব এবং বিষয় সম্পত্তির রক্ষণাবেক্ষণ স্বহস্তে গ্রহণ করে তাঁকে সুশিক্ষিত করে গড়ে তোলেন। জমিদারি এস্টেটটি তদবধি ‘নাবালক বাবুর এস্টেট’ এবং তাঁর বড় হয়ে ওঠার পরের বরিশালস্থ বাসস্থানটির নাম হয় ‘নাবালক বাবুর লজ’। বরিশাল-ঝালকাঠি রোড ধরে যাবার সময় তপনদা সেদিন এইসব গল্প শোনাচ্ছিলেন। অবশ্য এসব গল্প তার বটঠাকুরদা রোহিণী কুমারের ‘বাক্কা’ গ্রন্থে আমি আগেই পড়েছিলাম। গল্পের মধ্যে, মাঝে মাঝে তিনি এবং আমি ‘ফুট’ কেটে চলেছিলাম। হাসিদি হাসছিলেন। মজা করে বলেছিলাম, ‘হাসিদি, আপনি ওই পরিবারে আসার পরেই কি তপনদারা সাবালক হলেন?’ হাসিদি বললেন, ‘কি জানি? পুরোটা বোধ হয় এখনও হননি। দেখো না, কথাবার্তার শ্রী। যেমন কথায়, তেমন লেখায়।’ তপনদা বললেন, ‘অনেক পুরুষের অভ্যেস তো, তা ছাড়া এস্টেটের অন্ন কিছুটা হলেও তো খেয়েছি, এস্টেটটা গেছে, কিন্তু নাবালকত্বটা রয়েই গেছে। ওটা সামন্ত-আভিজাত্য। তুমি ঠিক বুঝবে না।’ হাসিদি বলেছিলেন, ‘ভাগ্যিস্! বুঝলে তোমারই মুশকিল হতো।’ গাড়ি আস্তে চলছিল। মাঝে মাঝে দাঁড় করিয়ে তপনদা হাসিদিকে নদী, পথঘাটের বিশেষ বিশেষ জায়গার স্মৃতি-ইতিহাস বলছিলেন। কোনটা কালিজিরা নদী, সেটাই প্রাচীন সুগন্ধার অবশেষ কি না, বর্তমান ঝালকাঠি নদীটাই শেষতক সুগন্ধার স্মৃতিবাহী নদী কি না— এইসব। ইশকুল জীবনে, নাবালক লজ থেকে বাড়ি যেতেন সাইকেলে। সঙ্গে থাকতেন একজন ইংরেজ সাহেব— পারিবারিকভাবে পরিচিত, কী যেন নাম— ভুলে গেছি। বরিশালি ভাষায় দক্ষতা ছিল। তপনদা বললেন, ‘এইসব জায়গায় হঠাৎ সাইকেল থামিয়ে নেমে পড়ে সাহেব একপাক নেচে, গেয়ে নিত- ‘আইজ ঠাকুমার রান্ধন খামু।’ ঠাকুমা নাকি রন্ধনে দ্রৌপদী, তপনদা বলেছিলেন। হাসিদি জিজ্ঞেস করেছিলেন, ‘বাকিটা?’ হাসিদি ঠাকুমার পতির সংখ্যাটা দ্রৌপদী প্রসঙ্গে ইঙ্গিত করেছিলেন। আমি বলেছিলাম, ‘পরিবারে কিন্তু প্রসন্নবাবুর মা এবং ঠাকুমা দুজন ‘সতী’ হয়েছিলেন, সামলে কথা বলবেন। গেলে, দু-দুখানা সতীস্থান দেখতে পাবেন।’ আমাদের রাস্তা গিয়ে তার অ্যাসফল্টত্ব হারাল কীর্তিপাশা বাজারের বিপরীত পারে এক ব্রিজের গোড়ায়। ব্রিজটা কংক্রিটের না হলেও তার ওপর দিয়ে গাড়ি যাবে। ওপার থেকে বাজারের শুরু। তার মাঝখান দিয়েই রাস্তা। কিন্তু এখন সংকীর্ণ। গাড়ি আস্তে আস্তে চলল। এই বাজার, রাস্তা এবং এলাকা তপনদাদের ‘নিজমৌজা’, একেবারে নিজস্ব ভূমি। কম করে আশপাশ দশগ্রামের মানুষ হাজারে হাজারে ভিড় করে রাস্তা প্রায় অবরুদ্ধ করে ফেলেছে। হাসিদির হাঁটুতে আর্থারাইটিস। হেঁটে যেতে পারবেন না। পুষ্পকে বললাম, ‘তুই হাসিদির দায়িত্বে থাক। আমি তপনদাকে নিয়ে হেঁটে যাচ্ছি’। সঙ্গে অবশ্য ঝালকাঠি থেকে আমার বড় শ্যালিকাও ছিলেন। ওঁরা গাড়িতেই ইশকুলের মাঠ অবধি যাবেন। তপনদা বললেন, ‘এ বেশ হলো। পথি নারী আবর্জনা।’ অবশ্য নারীরা কথাটা শোনেননি। তাহলে আবর্জিতা বোধে বিবর্জিতা টের পাইয়ে দিতেন। বললাম, ‘পুষ্প কিন্তু বরিশালের মহিলা সমিতির নেত্রী।’ তপনদা বললেন, ‘বাবারে!’ কিন্তু হাঁটার উপায় নেই। কীর্তিপাশা এখনও হিন্দুপ্রধান গ্রাম। উত্তরের বিস্তীর্ণ বিল অঞ্চলের গ্রামগুলো নমঃশূদ্র সমাজ অধ্যুষিত। অন্যান্য গ্রাম সবই মুসলমানপ্রধান। বাজারসংলগ্ন বসতির অধিকাংশ— সবই মুসলমান প্রধান। বাজারসংলগ্ন বসতির অধিকাংশ মানুষ কর্মকার সমাজের। এঁরা শিক্ষা সংস্কৃতিতে খুবই উন্নত, যদিও এখন আর আগের ব্যাপকতা নেই। তথাকথিত শিক্ষিত হিন্দু উচ্চবর্ণীয় ভদ্দরলোক প্রায় নেই এবং ভাগ্যিস্! মানুষগুলো সব বয়স ধর্ম নির্বিশেষে রাস্তায় পড়ে সাষ্টাঙ্গ প্রণিপাত করছে তাদের একদার রাজপুত্রকে। তপনদার দুচোখে অঝোর ধারা। মানুষটিকে কোনো দিন আদৌ আবেগপ্রবণ দেখিনি। একজন একজন করে বুকে জড়িয়ে ধরে এখন কাঁদছেন। এই কান্নার অর্থ বা মাহাত্ম্য সবাই বুঝবেন না। এটা তিনি নিশ্চয় বোঝেন নিজে, কারণ তিনি ‘রোমন্থনের কবি’, আর বুঝি আমি, কারণ ওই সময়টায় আমি ‘বিষাদবৃক্ষ’ রচনার দুর্মর প্রহরগুলো কাটাচ্ছিলাম। এটা ২০০০ সাল, ২০০৩ এ ‘বিষাদবৃক্ষ’ তার পুস্তকশরীর পাবে। আমি বিষাদবৃক্ষের কবি হব। হঠাৎ একজন কাঁচা-পাকা দাড়িওলা প্রৌঢ়কে দেখে তপনদা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ‘আরে ভুডি, তুমি তো দেখি এক রকমই আছ।’ বুঝলাম, তপনদার ভুল হয়েছে। ‘ভুডি’ অর্থাৎ ভুডি গাজিকে আমিও চিনতাম। তিনি সেই সময়ের প্রায় পঁয়তিরিশ-চল্লিশ বছর আগে মারা গেছেন এবং বৃদ্ধ বয়সেই। যাকে তপনদা ভুডি বলে জড়িয়ে ধরেছেন, সে ওই ভুডি গাজিরই কনিষ্ঠপুত্র, সিদ্দিক গাজি। ও আমার চাইতে বয়সে কিছু বড় হলেও, আমাদের সঙ্গে ইশকুলে পড়ত। কথাটা একটু ফাঁকায় এসে তপনদাকে বলতে, বললেন, ‘তাই তো, কিন্তু ও যে একদম ওর বাপের চেহারা-অবিকল।’ বললাম, ‘সবায়’ নিরুত্তিয়াতে বলুন, ‘একদম’ নয়— ‘একছের’, এখানে আমি কইলকাইয়া কথা কই না।’ সেবারে, বহুকাল বাদে, কীর্তিপাশার বড় হিস্যার প্রাসাদের সামনে একটা বড় রকমের খুশির উৎসব যেন ভেঙে পড়েছিল। ওই রকম গ্রামে এত জনসমাগম রাজনৈতিক সভা সমাবেশেও হয় না। ইশকুলের সামনের মাঠে মঞ্চ বাঁধা হয়েছিল প্রকাণ্ড। রাস্তায় পর পর অন্তত তিনটি তোরণ সজ্জিত করা হয়েছিল। ইশকুলের ছেলেমেয়েরা, শিক্ষকেরা একের পর এক এসে প্রণাম করছিল বর্গবর্ণ নির্বিশেষে। একটি কিশোরী গান গেয়ে বরণ করল, ‘ঝরাফুলদলে কে অতিথি, এলে সাঁঝের বেলায় কানন বীথি।’ তপনদা বক্তৃতায় বললেন, ‘আমার অনুজপ্রতিম মিহিরের কল্যাণে এই তীর্থ দর্শন আমাদের সম্ভব হয়েছে। আপনাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রণাম। মিহিরকে আশীর্বাদ।’ আমার নামটার অহেতুক উল্লেখে আমি গৌরবান্বিত বোধ করেছিলাম। অস্বস্তিও।

Thursday, 7 May 2026

ভারতের প্রাচীন অতীত - রামশরণ শর্মা । BHARATER PRACHIN ATIT - RAMSHARAN SHARMA-translated into Bengali by Gautam Neogi & S S Jana

2.15 GB-61 TRACKS-SVH audiobook in Bengali for the Blind & Print-disabled students & teachers-University (West Bengal) syllabus for undergraduate COURSES IN ANCIENT Indian history-SVH recordist SUNANDA CHATTERJEE-unedited-files renamed by Hena Basu-uploaded by Hena Basu on 07 MAY 2026 from SVH Braille & Digital Audiobook Library, State Central Library WB, Kankurgachi, Kolkata 700054.

ArtistJamini Roy (1887–1972) Krishna Jasoda #art #everyone #painting #followersnonfollowers #artist

ArtistJamini Roy (1887–1972) Krishna Jasoda #art #everyone #painting #followersnonfollowers #artist