Monday, 13 July 2026

Odishar Mandir Karukriti by Tilak Purakayastha -Amar Bharati, Kolkata, India - 2026

ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজ্য হচ্ছে কলিঙ্গ। হিন্দু ব্রাহ্মণ্য গ্রন্থেও উল্লিখিত আছে কলিঙ্গের নাম। পুরাণ কথা অনুসারে এখানেই অবস্থিত পুরুষোত্তম বিরাজ ক্ষেত্র। প্রাচীন কলিঙ্গ রাজাদের দ্বারা নির্মিত উড়িষ্যার অসাধারণ দেউল মন্দিরগুলি সারা বিশ্বের বিস্ময়। একাম্রকাননের একটি ক্ষুদ্র মন্দির মুক্তেশ্বর। এটি কেবল একটি পাথরের মন্দির নয়, শিল্প ও ভাস্কর্যের যুগলবন্দী, সৃষ্টি করেছে এক অনুপম স্বর্গীয় ছন্দ যেন হাজার বছর আগে রাজা যযাতি কেশরীর অনুরোধে কলিঙ্গের মহান শিল্পীরা পাথরের গায়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম খোদাই করে ফুটিয়ে তুলছেন স্বর্গের দেব-দেবী। ৭৭ ফুট দৈর্ঘ্য এবং ৩২.৫ ফুট পরিধি নিয়ে দাঁড়িয়ে থাকা ক্ষুদ্র মুক্তেশ্বর মন্দিরের জগমোহন মণ্ডপের সামনে দু'দিকের দু'টি স্তম্ভের সঙ্গে যুক্ত মাত্র ১৫ ফুট উচ্চতার মকরতোরণ দ্বারটির সমপর্যায়ের অনুপম শিল্পকর্মের নমুনা দুর্লভ। এছাড়াও এখানে শত শত মন্দিরের অভ্যন্তরে কত ঐশ্বর্য লুকিয়ে আছে! কলিঙ্গ দেশের বেশ কিছু মন্দিরকে একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে পাঠকদের কাছে তুলে ধরার জন্য লেখকের এই ক্ষুদ্র প্রয়াস যাতে উড়িষ্যা ভ্রমণের সঙ্গে ভুলে যাওয়া কলিঙ্গ সভ্যতার ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতির একটি মেলবন্ধন করা যায়। বইয়ের দাম:৫৪০ টাকা। অমর ভরতী (কলকাতা) See less

No comments:

Post a Comment