Friday, 5 June 2026
Discovery of Bangladesh: Explorations into Dynamics of a Hidden Nation’ - AKBAR ALI KHAN - 2026
বাংলাদেশ অঞ্চলে ইসলামের বিস্তারের সাফল্যের কারণ বিষয়ে যে কয়টি তত্ত্ব প্রচলিত আছে, আকবর আলি খানের ‘Discovery of Bangladesh: Explorations into Dynamics of a Hidden Nation’ তার মাঝে অন্যতম। আকবর আলি খান বাংলাদেশের গ্রামসমাজের গঠন, এর সাথে ভারতের বাকি অঞ্চলগুলোর পার্থক্য, প্রাকৃতিক সম্পদের প্রাপ্তির সাথে ক্ষমতাকাঠামোর গড়নের সম্পর্ক এবং এটা কীভাবে অঞ্চলের অধিবাসীদের মনস্ত্বত্ব গড়ে দিয়েছে, তা নিয়ে একটি পূর্ণাঙ্গ তাত্ত্বিক কাঠামো গড়ে তুলেছেন তাঁর আলোচিত এ গ্রন্থটিতে।
পূর্ব-বাংলা এমন একটি ভূখণ্ড, যা পঁচিশ বছরেরও কম সময়ে দুবার তার রাষ্ট্রপরিচয় পরিবর্তন করেছে। এ জাতির সাম্প্রতিক ইতিহাসের নানান ঘটনা ঐতিহাসিকদেরকেও বিভ্রান্ত করে। এ গবেষণাটি এ রহস্যময় জাতির ঐতিহাসিক শেকড় অন্বেষণ করেছে। পদ্ধতিগত দিক দিয়ে এ বইটি দুভাবে বাংলাদেশ অধ্যয়নের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। প্রথমত, ঐতিহাসিক কাঠামোর অন্তর্নিহিত তত্ত্বগুলোকে স্পষ্ট করে বিশ্লেষণ করার মাধ্যমে এ জাতির ঐতিহাসিক বিবর্তন ব্যাখ্যা করার প্রচেষ্টা করা হয়েছে এ গবেষণাতে। দ্বিতীয়ত, বইটি এ অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের ভিত্তিকাঠামোর ওপর আলোকপাত করার চেষ্টা করেছে। তৃণমূলপর্যায়ের ক্ষুদ্র প্রতিষ্ঠানের বিশ্লেষণ দিয়ে শুরু করে এ অঞ্চলে রাজনৈতিক বিভাজন, অস্থিতিশীলতা এবং দলবাজি বৃদ্ধির সাথে এখানে কর্পোরেট-প্রবণতার অভাবের সম্পর্ক বোঝারও চেষ্টা করা হয়েছে। দক্ষিণ এশিয়ার বেশির ভাগ গ্রামীণ প্রতিষ্ঠান ইসলামের প্রসারকে বাধাগ্রস্ত করলেও বাংলাদেশের গ্রামীণ এলাকায় প্রতিষ্ঠানগুলোর কোনো বিশেষ অবস্থা ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য একটি অনুকূল পরিবেশ প্রদান করেছিল, সে তাত্ত্বিক কাঠামোটি পাঠক এ বইটিতে পাবেন। বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্পর্ক, এ ভূখণ্ডে পাকিস্তান রাষ্ট্রের জন্ম ও মৃত্যু এবং বর্তমান ও ভবিষ্যতের একটা যাত্রাপথ-সম্পর্কে আকবর আলি খানের ধারণার পরিচয়ও মিলবে এ গ্রন্থটি থেকে।
বাংলাদেশের ইতিহাস, সামাজিক প্রতিষ্ঠান, অর্থনীতি, সাম্প্রদায়িকতা, জনগোষ্ঠীর মনস্তত্ব ও রাজনীতি নিয়ে আগ্রহী সকলের কাছেই বইটি দারুণভাবে সমাদৃত হয়েছে।
***
‘ বইটির ছাড়কৃত মূল্য ৩৬০ টাকা। অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি ফোন করুন +৮৮০১৯৭৭৭৩৩৭৬৩ এই নম্বরে।
***
#upl #UniversityPressLimited #UPLBooks #ReadWithUPL #BookLovers #BookstagramBD #ReadersOfBangladesh #BanglaBooks #ReadingCommunity #BooksOfBangladesh #AcademicBooks #NonFictionReads #KnowledgeMatters #বাংলাদেশেরইতিহাস #BangladeshHistory #RuralSociety #AkbarAliKhan #HistoricalAnalysis #NationBuilding
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment