Wednesday, 6 May 2026
আমার দেখা সোভিয়েত রাশিয়া - মেঘনাদ সাহা
শুধু বৈজ্ঞানিক হিসাবেই নয়, আন্তর্জাতিক পরিচিতি ছিল অধ্যাপক মেঘনাদ সাহার।
তিনি অনেকবার নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
এক অদম্য স্বদেশপ্রেম বাল্যকাল থেকে মেঘনাদের ভেতরে জ্বলন্ত ছিল, বৈপ্লবিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।
জন্মেছিলেন অবিভক্ত ভারতে, ঢাকা শহরের অদূরে একটি গ্রামে। পরে উচ্চশিক্ষার জন্য কলকাতা শহরে চলে আসেন।
১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন বিজ্ঞান আকাদেমির আমন্ত্রণ গ্রহণ করে তিনি রাশিয়া ভ্রমণ করেন। সেই ভ্রমণকাহিনি পুস্তক হয়ে প্রকাশিত হয় ১৯৪৭ সালের সেপ্টেম্বরে, ভারতের স্বাধীনতাপ্রাপ্তির এক মাস পরে।
এটি পাঠকের কাছে তুলে ধরা হয়েছে, কারণ এটি কোনও সাধারণ ভ্রমণকাহিনির গল্প নয়, কী গভীর মনোযোগে তিনি সোভিয়েত রাশিয়া ও বিজ্ঞানের অগ্রগতি লক্ষ করেছেন, তা এই বইটি পাঠক পড়লেই বুঝতে পারবেন। তিনি চেয়েছিলেন ভারতও ওই পথ অনুসরণ করে উন্নতি করুক। সেই উদ্দেশ্যে তিনি বিজ্ঞানীর উচ্চস্তর থেকে নেমে এসে বাস্তব কর্মযজ্ঞের সূচনা করেন সাধারণ মানুষের হিতার্থে...
অনুবাদক সজল দে সাধারণের কথা মাথায় রেখে সহজ এবং সাবলীল ভাষায় এই বইটি অনুবাদ করেছেন। 'আমার দেখা সোভিয়েত রাশিয়া' বইটি যুদ্ধবিধ্বস্ত সোভিয়েত দেশ পুনর্গঠনের এক অনবদ্য প্রতিবেদন, স্বাধীন ভারতের দেশগঠন প্রকল্পে যার ছায়া খুবই স্পষ্ট।
ভূমিকা • প্রবেশক প্রবন্ধ • অনুবাদ • জীবনপঞ্জি
সজল দে
মূল্য - ২৫০ টাকা
প্রাপ্তিস্থান - লালমাটি প্রকাশন
৩,শ্যামচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট
কলকাতা- ৭০০০৭৩
হোয়াটসঅ্যাপ নম্বর- ৯১৪৩২২৯৫৮৫
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment