Tuesday, 26 May 2026

সুহৃদকুমার ভৌমিক/ বাঙলা ভাষার গঠন -2026

বাঙলা গদ্যের গঠনপদ্ধতি ও ব্যাকরণের ক্ষেত্রে দেখি বাঙলা ভাষার সংগঠন কালে এই ভাষা সংস্কৃত ও প্রাকৃত থেকে কিছু শব্দ ছাড়া বলতে গেলে আর বিশেষ কিছু নেয়নি। বাঙলা শব্দভাণ্ডারের দিকে তাকিয়ে আমরা সংস্কৃত প্রাকৃতকে বাঙলার জননীস্বরূপা বলে গৌরবান্বিত হই। ভেবে দেখিনি, একটি ভাষার প্রাণশক্তি থাকে তার ভাষাগত প্রয়োগের রীতিনীতিতে। অর্থাৎ শুধু ব্যাকরণিক শব্দভাণ্ডারে নয়। যেমন সংস্কৃত ভাষায় প্রথমে একটি শব্দকে পদে রূপান্তরিত করতে হয়। ফলে গৃহ হইতে শব্দকে গৃহাৎ, এই পদে রূপান্তরিত করে মনের ভাব প্রকাশ করি। কিন্তু বাঙলায় গৃহকে ‘ঘর’ পর্যন্ত আনা যায়, কিন্তু গৃহাৎ-কে ঘরাৎ করা যায় না। তখন আমরা ঘর থেকে বা গৃহ থেকে বলি। এই ভাবেই চন্দ্রকে চাঁদ বলা যায়, কিন্তু চন্দ্রেন-কে ‘চাঁদেন’ করা যায় না। এইখানেই বাঙলা ব্যাকরণ কোল ভাষাগোষ্ঠীর ব্যাকরণের উপর দাঁড়িয়ে আছে। ব্যাকরণের এই মৌলিক দিকটি ছাড়া বহুবচন গঠনের বেলায় বাঙলা আদিবাসীদের ভাষা থেকেই উপাদান সংগ্রহ করেছে। শব্দের শেষে ‘রা’ ও ‘গুলি’ দিয়ে বহুবচন সৃষ্টিতে বাঙলা বৈচিত্র্য দেখিয়েছে। বাঙলায় অস্ট্রিক ছাড়া দ্রাবিড় গোষ্ঠীর লোকও যথেষ্ট পরিমাণ বাস করে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বাঙলার দ্বিতীয় আদিবাসী হল দ্রাবিড় গোষ্ঠীর ওরাওঁরা। বৃহৎ বঙ্গের প্রাচীনতম দ্রাবিড় জাতি হল মালতো বা মালপাহাড়ি। এদের ভাষার সঙ্গে তেলুগু-তামিল অপেক্ষা ব্রাহুই ভাষার সম্পর্কই বেশি বলে ধরে নেওয়া হয়। স্মরণাতীত কাল আগে এদের একটি দল দক্ষিণবঙ্গ দিয়ে গঙ্গাকে ডান হাতে রেখে রাজমহলের দিকে চলে যায়। বাঙলার স্থান-নামে এর পদচিহ্ন আছে। দ্রাবিড়ভাষী আর-একটি জীবন্ত জাতি হল যাযাবর কাকমারা। অপভ্রষ্ট তেলুগু এদের মাতৃভাষা। কোরঙ্গারা দ্রাবিড় গোষ্ঠীর এক প্রাচীন শাখা। মাতৃভাষা ও সংস্কৃতি হারিয়ে বর্তমান বাঙলায় এরা তফসিলি জাত হিসাবে বসবাস করছে, নিজেদের হারিয়ে ফেলেছে বাঙালির জীবনস্রোতে। মুকুন্দরামের কাব্যে নগরনির্মাণে কোরঙ্গাদের ভূমিকা থাকায় মনে হয় তারও আগে এরা বাঙলায় প্রবেশ করেছে। বাঙলায় ‘রা’ ও ‘গুলি’ দিয়ে বহুবচন গঠন এই সমস্ত জাতি থেকেই এসেছে।
২২০ টাকা পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় : বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২ খোলা থাকে বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা, ফোন করে নিন : 84209 29111 দক্ষিণ কলকাতায় পাওয়া যায় : হারিত, ফোন 8336941108 অনলাইনে সংগ্রহের জন্য (ফ্রি ডেলিভারি ) অর্ডার করুন এই লিঙ্কে : https://boipattor.in/product/bangla-bhashar-gothon-2/ অথবা WhatsApp-এ সরাসরি অর্ডার করতে পারেন : 84209 29111 প্রকাশিত অন্যান্য বইপত্রের জন্য দেখুন : https://boipattor.in/ @followers @highlight

No comments:

Post a Comment