Friday, 29 May 2026
ARANYALIPI - AMIYA SEN - AN EYE-WITNESS ACCOUNTOF REFUGEE REHABILITATION AT THE DANDAKARANYA CAMP -2026
কোন গৃহস্থ বধূর চক্ষে ও প্রাণে যে-জিনিস বেশি করে ধরা পড়া উচিত তা-ই পড়েছে অরণ্যলিপি-তে। অর্থাৎ শরণার্থীদের মন ও মানসিকতা। শরণার্থী নর-নারী-শিশুরাও যে মনাধিকারী মানুষ, তাদের মনটিকে বাদ দিয়ে কেবল কতটা জমি, কতটা টাকা, কতটা তৈজসপত্র কী ব্যবস্থায় দেওয়া হয়েছে বা হয়নি— তা দিয়ে তাদের বোঝা যাবে না। দলিল-দস্তাবেজ-সমন্বিত তথ্য ও তত্ত্ব খুব বেশি বের না হলেও, সরকারি দপ্তর থেকে যথারীতি কিছু-না-কিছু প্রকাশ হয়। কিন্তু দপ্তর-পরিবেশিত তথ্য-পর্বতের নিচে মানুষগুলি কোথায় চাপা পড়ে আছে— তাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-ভয়-বেদনা নিয়ে, সে-কথা সংবেদনশীল সাহিত্যকর্মীরই দেখা সম্ভব— বিশেষ করে তিনি যদি নারী হন। যুদ্ধবিগ্রহ, দাঙ্গা ও দেশত্যাগ ইত্যাদির কঠিনতম দুর্ভোগ, অত্যাচার ও নির্যাতনের প্রধান শিকার হয় বোধ-হয় নারীরাই। যদিও নারী ও পুরুষ নিয়েই গৃহস্থের গৃহ, সে-গৃহের অধিষ্ঠাত্রী হল নারী। পুরুষের জগৎ গৃহকেন্দ্রিক নয়, কাজেই গৃহ ভাঙলে সে অমন করে ভেঙে পড়ে না, যেমন ভাঙে নারী— কেননা, সাধারণত, তার সমস্ত চেতনা ঐ গৃহকে নিয়েই। তাঁর পক্ষে গৃহত্যাগ বা গৃহ থেকে বিতাড়িত অবস্থার বেদনাটা যে কত মর্মান্তিক, সে-কথা একজন নারী-লেখিকার কলমেই বেশি করে ধরা পড়া স্বাভাবিক।
~ পান্নালাল দাশগুপ্ত
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment